নিয়মাবলি

আবেদন সংক্রান্ত নিয়মাবলি

  • আবেদনকারীকে (www.ccnpolytechnic.ac) ওয়েবসাইটে প্রবেশ করে Job Circular বাটনে ক্লিক করে অনলাইনে ২১-১১-২০২৬খি. তারিখের মধ্যে আবেদন দাখিল করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
  • অনলাইনে আবেদন ফরম পূরণের সময় অন্যান্য তথ্যের সাথে আবেদনকারীর পূর্নাঙ্গ জীবন বৃত্তান্ত আপলোড করতে হবে।
  • আবেদন ফি বাবদ ইন্সট্রাক্টর পদে ৫০০/- (পাঁচশত টাকা) জুনিয়র ইন্সট্রাক্টর পদে ৩০০/- (তিনশত টাকা) প্রেরণ করতে হবে। অনলাইনে আবেদন ফি পরিশোধ করলেই আবেদন প্রক্রিয়া (Successful) সম্পন্ন হবে।
  • আবেদন ফরম পূরণের সময় জাতীয় পরিচয়পত্রের নম্বরটি সঠিকভাবে এন্ট্রি করতে হবে। উক্ত নম্বরের মাধ্যমে সাক্ষাতকারের জন্য পবেশপত্র ডাউনলোড করা যাবে।
  • অন্য কোনো বিষয় বা আবেদন (Submission) বিষয়ে জানার জন্যে প্রতিষ্ঠানের আইটি শাখায় (মোবাইল ০১৮৪২২৩৮১৬৪) যোগাযোগ করা যেতে পারে।

নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নোক্ত কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে-:

  • আপলোডকৃত জীবন বৃত্তান্তের প্রিন্ট কপি
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূলকপি ও ১ সেট ফটোকপি।
  • জাতীয় পরিচয়পত্রের মূলকপি ও ১ সেট ফটোকপি।
  • গবেষনা কার্যক্রমের প্রমাণপত্র। (যদি থাকে)
  • অভিজ্ঞতা সনদপত্র (যদি থাকে)।
  • অন্যান্য কাগজপত্র (যদি থাকে)।
পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি অথবা নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে